• আপনার সোনামণি ভালোভাবে বাংলা পড়তে পারে না!
  • অক্ষরগুলো মোটামুটি চিনলেও রিডিং পড়তে গেলেই এ্যা-য়ু, গ্যা-গু শুরু করে?

আর ভাবনা নেই, এবার-

৩+ বছর বয়সী যেসব সোনামণি মোটামুটিভাবে বাংলা বর্ণমালা চেনে কিন্তু সাবলীলভাবে বাংলা পড়তে পারে না, তাদের জন্য ড. এস এম ফরিদুল ইসলামের এক অনবদ্য সৃষ্টি —‘ছড়াং’ সিরিজের বাংলা শিক্ষার সহায়ক এই ছড়ার বইগুলো। বইগুলো আপনার সোনামণির বাংলা পড়াকে সহজ ও সুন্দর করতে অনেক বেশি সহায়তা করবে।

স্বভাবতই শিশুরা শিখতে পছন্দ করে। আমরাও শিখাতে চাই। তবেতো দুপক্ষের চাওয়া মিলে গেলো -ঝামেলা থাকলো না। তবে ঝামেলাটা হচ্ছে কেনো! আমরা কেনো শেখাতে চাচ্ছি, আর শিশুরা কেনো শিখতে চাচ্ছে না? আসলে শিশুরা যেভাবে শিখতে চায় আমরা ঠিক সেভাবে সেখাতে চাই না -সমস্যার আসল কারণটা লুকিয়ে আছে মূলত এখানেই। বাচ্চারা শিখতে চায় হেসে খেলে, নেচে গেয়ে। আর আমরা! আমরা শেখাতে চাই আমাদের মত করে। আমরা তাদের পরাশুনা নিয়ে এত বেশি চাপাচাপি শুরু করি যে তারা এই পড়াশুনাকে তাদের শত্রুপক্ষ হিসেবে বিশ্বাস করতে শুরু করে। বাংলা পড়া তথা বাংলা শিক্ষার ক্ষেত্রেও কথাটি শুধু শতভাগ সত্য তা-ই নয়, বরং এই বিষয়টি শুরু-ই হয় সোনামণির বাংলা শেখা শুরুর মধ্য দিয়ে। সোনামণিদের শিক্ষাগ্রহণের যে কাজটা হতে পারতো হেসে-খেলে, খুব সহজে, অনায়াসে। সেটাকে আমরা করে ফেলেছি অনেক বেশি নিরস, আনন্দহীন আর কঠিন। তাহলে উপায়! হ্যাঁ, এই সমস্যার উপযুক্ত সমাধান হলো শিশুদের হাসি-গান-আনন্দ আছে এমন উপায়ে বইমুখী করা -যেনো তারা বই পড়াকে কোনো অবস্থাতেই কষ্টকর কোনো কাজ মনে না করে। এই বিষয়গুলো বিবেচনায় রেখেই প্রিয় সোনামণির বাংলা রিডিং পড়াকে সুন্দর ও সাবলীল করতে আমরা এনেছি ‘ছড়াং ’ সিরিজের ৩টি শিশুতোষ ছড়ার বই। বইগুলোর প্রতিটিতে ২০টি করে মোট ৬০টি ছড়া এমনভাবে সাজানো হয়েছে যেনো শিশুরা কোনো মানসিক চাপ ছাড়াই মজায়-মজায় সেগুলো পড়তে থাকে আর মন ভরে সেগুলো উপভোগ করতে থাকে, আর এভাবে খুব অল্প দিনেই সোনামনি যেনো নিজের অজান্তেই বাংলা রিডিংয়ে দক্ষ হয়ে ওঠে।

  • সাবলীলভাবে বাংলা পড়তে সাহায্য করবে: কোনো প্রকার মানষিক চাপ ছাড়া মজায়-মজায় ও ছন্দের তালে তালে বাংলা পড়ার কারণে বাচ্চাদের বানান করে পড়ার জটিলতা ও জড়তা কেটে যাবে এবং স্বাভাবিকভাবেই তাদের রিডিং স্পিড বাড়বে।
  • শব্দভান্ডার সমৃদ্ধ করবে: ছড়াগুলো আমাদের দৈনন্দিন জীবনের মজার মজার সব ঘটনা ও গল্প সমৃদ্ধ হওয়ায় এগুলোর মাধ্যমে সোনামণিরা অসংখ্য নতুন বাংলা শব্দের সাথে পরিচিত হবে।
  • কল্পনাশক্তির বিকাশ: বইয়ের রঙিন-রঙিন সব ছবি আর মজার-মজার সব ছড়া সোনামণির কল্পনার জগৎ জগৎকে আরও প্রসারিত করবে।
  • সাধারণ জ্ঞানের ভিত্তি: এই ছড়াগুলোর মাধ্যমে শিশুরা আমাদের প্রাত্যহিক জীবনের নানা কাজ, চিন্তা, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় ছড়া পড়তে পড়তেই শিখে ফেলবে।
  • মেধার বিকাশ ঘটাবে: বইয়ের দারণ-দারণ সব প্রাসঙ্গিক ছবি আর মজার-মজার সব ছড়া শিশুদের কল্পনার জগৎ, মস্তিষ্কের সৃজনশীলতা ও চিন্তার পরিধি বাড়াতে ভূমিকা রাখবে।

আর হ্যাঁ, ছড়াং-এর ই-বইগুলো মোবাইল, ট্যাব, ল্যাপটপ, পিসিসহ যেকোনো ডিভাইস থেকেই পড়া যায় বিধায় মা-বাবারা তাদের হাতে থাকা মোবাইলেই এগুলো সংরক্ষণ করতে ও শেয়ার করতে পারবে।

> বইয়ের নাম: ছড়াং-১
> বইয়ের ধাপ: প্রথম ধাপ।
> ছড়া সংখ্যা: ২০টি মজার-মজার শিশুতোষ ছড়া সমৃদ্ধ
> ছড়ার আকার: এক প্যারার ছোট-ছোট রসালো ছড়া
> ছড়া সমূহ: অজগর, আম, ইঁদুর, উট, পুষি, টুনটুনি ও বাঘ ইত্যাদিসহ মজার সব ছড়া।

> বইয়ের নাম: ছড়াং-২
> বইয়ের ধাপ: দ্বিতীয় ধাপ।
> ছড়া সংখ্যা: ২০টি ভীষণ মজার শিশুতোষ ছড়া
> ছড়ার আকার: দুই প্যারা আকারের ছোট ও রসালো সব ছড়া
> ছড়া সমূহ: পুতুলের বিয়ে, ব্যাঙ মেহমান, ঘড়ির কাঁটা, পিঁপড়ের বাড়ি ও হাতিছানার বিয়ে ইত্যাদিসহ দারুণ-দারুণ সব ছন্দময় ছড়া।

> বইয়ের নাম: ছড়াং-৩
> বইয়ের ধাপ: তৃতীয় ধাপ।
> ছড়া সংখ্যা: দারুন মজাদার ও ছন্দময় ২০টি শিশুতোষ ছড়া
> ছড়ার আকার: তিন প্যারা আকারের মজাদার ও হাসির সব ছড়া
> ছড়া সমূহ: খুকুর সাজুগুজু, জোনাকি, প্রজাপতি, কুমির কাকু ইত্যাদিসহ অত্যন্ত আকর্ষণীয় সব ছন্দময় ছড়া।

এই ছড়াং সিরিজের প্রণেতা ড. এস এম ফরিদুল ইসলাম একাধারে একজন শিক্ষাবিদ, গবেষক এবং শিশুসাহিত্যিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তার বিবিএ, এমবিএ ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’-এর ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও ডীন হিসেবে কর্মরত রয়েছেন। তাছড়া তিনি শিশুদের জনপ্রিয় অনলাইন স্কুল ‘সোনামণি স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। ছড়া লেখায় তার জুড়ি মেলা ভার, আর শিশুতোষ শৃজনশীল ছড়া সৃষ্টিতে তিনি একেবারে সিদ্ধহস্ত। তিনি দ্বার্থহীনভাবে ঘোষনা করেন যে ছড়াং সিরিজের বইগুলো আপনার সোনামণিকে শুধু নির্মল আনন্দই দেবে না, বরং এগুলো তাকে সাবলীলভাবে বাংলা পড়তে ও বাংলা শেখাতে দারুণভাবে সহযোগিতা করবে।

বইগুলো নেয়ার পর ছড়াগুলো যদি আপনার বা আপনার সোনামণির ভালো না লাগে বা পছন্দ না হয়, তবে কোনো প্রশ্ন ছাড়াই আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। তাই কোনো প্রকার দ্বিধা বা সংশয় না রেখে প্যাকেজটি আজই সংগ্রহ করুন।

নিচের ‘সংগ্রহ করুন’ বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন হলে বইগুলো/ব্যান্ডলটি এখনই আপনার ই-মেইলে চলে যাবে বা সহজ ডাউনলোড লিংক পেয়ে যাবেন। আপনার সোনামণির জন্য অফুরান দোয়া ও একরাশ শুভকামনা রইলো। শুভহোক আপনার সোনামণির বাংলা শিক্ষার পথচলা।