আমাদের কথা

ছড়াকার.কম-এ স্বাগতম।
ছড়া কেবল কতগুলো ছন্দবদ্ধ শব্দ নয়; ছড়া হলো মনের কথা সাবলীল ছন্দে বলার এক অপূর্ব শৈল্পিক মাধ্যম। একটি সুন্দর ছড়া বা কবিতা কীভাবে নিমেষেই মনকে নির্মল ও নির্ভেজাল সুখানুভূতিতে ভরিয়ে তুলতে পারে! সেই আনন্দটুকু উপহার দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখানে আপনারা উপভোগ করতে পারবেন হরেক রঙের ও ঢঙের অগণিত ছড়া ও কবিতা। আর এই ছড়ার মাধ্যমেই আমাদের ঘটনাবহুল জীবনের বিভিন্ন স্মরণীয় মুহূর্তকে ছড়া ও ছন্দে আরো বেশি স্মরণীয় করে রাখতে ছড়াকার.কম রয়েছে আমাদের সকলের পাশে। তাইতো আপনাদের নিকট ছড়াকারের প্রত্যাশা —কাছে রাখুন, পাশে থাকুন।

ছড়া উপহার দেয়ার পাশাপাশি আমরা আরো যা করে থাকি-
আজকের সময়ে যেকোনো উপহার, শুভেচ্ছা কিংবা বাণীকে সাধারণ না রেখে বিশেষ কাস্টমাইজড ছড়ায় রূপ দেওয়া ছড়াকার.কম-এর একটি অন্যতম সেবা। জন্মদিন, আকিকা, বিয়ে, বিবাহবার্ষিকী, শুভেচ্ছা, বিদায় সংবর্ধনা, প্রতিষ্ঠান উদ্বোধন, বাণিজ্যিক প্রচারণা কিংবা ছোটদের ছড়াগানসহ যেকোনো বিশেষ প্রয়োজনে আমরা একদম স্বকীয়, ছন্দময় ও এক্সক্লুসিভ কাস্টমাইজড ছড়া তৈরি করে দিয়ে থাকি।

নেপথ্যের কারিগর–
ড. এস এম ফরিদুল ইসলাম, যিনি ছড়াকার.কম-এর প্রতিষ্ঠাতা ও প্রধান ছড়াকার।  তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে BBA, MBA ও PhD ডিগ্রি সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক ও ডিন হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ কর্মরত রয়েছেন। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা, বিশেষ করে ছড়া ও কবিতা সৃষ্টির প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। দীর্ঘদিন ধরে তিনি ছড়া ও শিশুসাহিত্য নিয়ে সুনামের সাথে কাজ করে চলেছেন। ছোটদের বহুল পরিচিত অনলাইন স্কুল ‘সোনামণি স্কুল’ (sonamonischool.com)-এর প্রতিষ্ঠাতা-পরিচালক। ছোট্ট সোনামণিদের জন্য লেখা ‘বর্ণছড়া, ও ‘সোনামণির প্রথম ছড়া’ ছড়া গ্রন্থদুটির লেখকও তিনিই। বহুদিন ধরে তিনি বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন পোর্টালে ছড়া-কবিতা প্রকাশ করে সর্বস্তরের পাঠকের মন জয় করে চলেছেন।

কেন দরকার ছড়াকার.কম?

  • সম্পূর্ণ কাস্টমাইজড ছড়া: আপনার প্রিয়জনের নাম, স্বভাব, বিশেষ দিক বা বিশেষ বার্তা অনুযায়ী সম্পূর্ণ মৌলিক ও অনন্য ছড়া রচনা।
  • যেকোনো উপলক্ষে: জন্মদিন, বিয়ে, বিয়েবার্ষিকী, প্রতিষ্ঠাবার্ষিকী, বিদায় সংবর্ধনা, উৎসব কিংবা বাণিজ্যিক প্রচারণাসহ যে কোনো উপলক্ষকে স্মরণীয়  করে রাখতে ছড়াকারের ছড়া এক অনন্য উপহার।
  • অভিজ্ঞ ছড়াকারের স্পর্শ: প্রতিটি ছড়াতেই পাবেন অতি উন্নত সাহিত্যিক মান, চমৎকার অলংকার এবং প্রাঞ্জল ছন্দের নিখুঁত মিশ্রণ।
  • সহজ ও দ্রুত সেবা: আপনার চাহিদা জানিয়ে অর্ডার করুন, নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে যাবে আপনার পছন্দের কাস্টমাইজড ছড়া।

শেষ কথা
নিত্য নতুন মজার-মজার সব ছড়া উপভোগ করার পাশাপাশি আপনার জীবনের প্রতিটি আনন্দময় মুহূর্ত ও অনুভূতিকে ছড়া ও ছন্দরূপে স্মরণীয় করে রাখতে আমরা রয়েছি আপনার পাশে। আমাদের প্রত্যাশা আপনারাও আমাদের পাশে থাকবেন। যখনই ছড়া দরকার, পাশে আছে ছড়াকার!