ছড়াকার.কম-এ আমরা প্রতিটি ছড়া অত্যন্ত যত্ন, সৃজনশীলতা ও আন্তরিকতার সাথে রচনা করে থাকি। আমাদের লক্ষ্য হলো আপনার সন্তুষ্টি ও আবেগ প্রকাশের সঠিক মাধ্যম হওয়া। তবে অনিবার্য কারণে অর্ডার বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে:
১. অর্ডার বাতিল ও ১০০% অগ্রিম টাকা ফেরত
- অর্ডার নিশ্চিত করার পর ১২ (বারো) ঘণ্টার মধ্যে আপনি যেকোনো কারণে অর্ডারটি সম্পূর্ণ বাতিল করার অনুরোধ জানাতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার প্রদত্ত অগ্রিম টাকা সম্পূর্ণ (১০০%) ফেরত দেওয়া হবে। তবে ১২ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর এবং ছড়াকার.কম যদি ছড়া রচনার কাজ শুরু করে ফেলেন, সেক্ষেত্রে অর্ডার বাতিল বা অগ্রিম টাকা ফেরতযোগ্য হবে না।
- আমাদের তৈরি করে দেওয়া ছড়ার প্রথম ভার্সন (First Version) পাওয়ার পর যদি তা আপনার মন মতো না হয় কিংবা পছন্দ না হয়, তবে আপনি বিষয়টি আমাদের জানাতে পারেন। পরবর্তী ভার্সনে আমরা ছড়াটি আপনার নির্দেশনা অনুযায়ী সংশোধন বা পরিমার্জন করার চেষ্টা করবো। তবে আপনি পরবর্তী ভার্সনের বিষয়ে আগ্রহী না হলে আপনার প্রদত্ত মোট অগ্রিম টাকার ৫০% রিফান্ড হিসেবে ফেরত পাবেন।
২. রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা
- রিফান্ডের জন্য অনুরোধ জানাতে আপনার অর্ডার আইডি এবং যোগাযোগের নম্বরসহ সরাসরি ইমেইল করুন: chorakar360@gmail.com বা আমাদের ফোন/হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।
- রিফান্ড অনুমোদন হওয়ার পর আগামী ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনার মোবাইল ব্যাংকিং (বিকাশ/ নগদ/ রকেট) বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
আপনার সন্তুষ্টি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। যেকোনো জিজ্ঞাসা বা স্পষ্টীকরণের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধ রইলো।
যখনই ছড়া দরকার, পাশে আছে ছড়াকার!