FAQ

সাধারণ জিজ্ঞাসাবলী (Frequently Asked Questions)

১. ছড়াকার.কম-এ/আপনাদের কাছে কী ধরনের সেবা পাওয়া যায়?
জন্মদিন, বিয়ে, আকিকা, বিবাহবার্ষিকী, সংবর্ধনা বা যেকোনো বিশেষ দিনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ছড়া ও কবিতা লিখে দেই। এছাড়া আমরা পুরোনো ছড়া রি-টাচ/উন্নয়ন এবং ছড়ার বই সম্পাদনার সেবাও দিয়ে থাকি।

২. আপনাদের সেবার প্রাইসিং বা সেবামূল্য কেমন?
আমাদের শব্দ সংখ্যা ও প্যাকেজ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হয়:

  • কুটি ছড়া (২০-৩০ শব্দ): ৩০০ টাকা
  • ছোট ছড়া (৩১-৫০ শব্দ): ৫০০ টাকা
  • মাঝারি ছড়া (৫১-৭০ শব্দ): ৭০০ টাকা
  • বড় ছড়া (৭১-৯৯ শব্দ): ৯৯০ টাকা

৩. ছড়া ডেলিভারি পেতে কতদিন সময় লাগে?
প্যাকেজের আকার অনুযায়ী স্বাভাবিক ডেলিভারির সময়সীমা নিম্নরূপ:

  • কুটি ছড়া: ২ দিন
  • ছোট ছড়া: ৩ দিন
  • মাঝারি ছড়া: ৭ দিন
  • বড় ছড়া: ১৫ দিন

৪. আমার খুব জরুরি বা আর্জেন্ট ডেলিভারি প্রয়োজন, সেক্ষেত্রে উপায় কী?
জরুরি (Urgent) ডেলিভারির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে দেওয়া হয়। তবে সেক্ষেত্রে সেবামূল্য ও ডেলিভারির সময় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে।

৫. আমার নিজের লেখা ছড়া/বই সম্পাদনা করে দিন কি?
হ্যাঁ, আমরা যেকোনো পুরোনো বা কাঁচা হাতের ছড়ার রি-টাচ/উন্নয়ন এবং ছড়ার বই সম্পাদনার কাজ করে থাকি। এগুলোর ফি ও সময় কাজের ধরনের ওপর ভিত্তি করে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়।

৬. ছড়া লেখার জন্য আমাকে কী কী তথ্য দিতে হবে?
যার উদ্দেশ্যে ছড়া লেখা হবে তার বিস্তারিত তথ্যাদি, ছড়ার উপলক্ষ (যেমন: জন্মদিন, আকিকা বা বিয়ে), ইত্যাদি আমাদের নির্ধারিত ফর্মের মাধ্যমে সংগ্রহ করে থাকি।

৭. কীভাবে অর্ডার করবো এবং পেমেন্ট সম্পন্ন করবো?
আমাদের ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আপনার চাহিদা জানিয়ে মেসেজ করুণ। দ্রুততম সময়ের মধ্যেই আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। প্রাথমিক কথা বলার পর অর্ডার কনফার্ম করতে সেবামূল্যের ৫০% টাকা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। বাকি ৫০% টাকা দুই বারে শোধ করা যাবে।